NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

১১ বছরের সংসার ভাঙল অস্কারজয়ী অভিনেত্রীর


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০২:৩৮ পিএম

১১ বছরের সংসার ভাঙল অস্কারজয়ী অভিনেত্রীর

২০১০ সালে মুক্তি পায় ড্যারেন অ্যারোনফস্কি পরিচালিত ‘ব্ল্যাক সোয়ান’ সিনেমাটি। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেন হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান। অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন।

ওই ছবিতে কাজ করার সময়েই ফরাসি নৃত্যশিল্পী বেঞ্জামিন মিলপিডের সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর। এরপরে বন্ধুত্ব রূপ নেয় প্রণয়ে। নিজেদের সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নিয়ে ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন নাটালি ও বেঞ্জামিন। দুই সন্তান আলেফ ও আমালিয়াকে নিয়ে সংসার এই তারকা জুটির।

ইউএস উইকলির প্রতিবেদন অনুসারে, নাটালি-বেঞ্জামিনের দীর্ঘ ১১ বছরের দাম্পত্যজীবনে চিড় ধরেছে। নেপথ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা। মাসখানেক আগে আবহাওয়াকর্মী ক্যামিল এটিয়েনের সঙ্গে বেঞ্জামিনের প্রেমের কানাঘুষা শোনা গিয়েছিল। ২৫ বছরের তরুণীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিছক কানাঘুষা বলেই প্রথমে উড়িয়ে দিয়েছিলেন নাটালি।

চেষ্টা করেছিলেন বেঞ্জামিনের সাময়িক ভুল ক্ষমা করে সংসারে মন দিতে। তারপরেও নাকি একাধিকবার নাটালির বিশ্বাস ভেঙেছেন বেঞ্জামিন। সম্পর্ক আর টিকবে না, তা নিশ্চিত হওয়ার পরেই নাকি বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন অস্কারজয়ী এ অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি।

নাটালি পোর্টম্যান ও বেঞ্জামিন মিলপিড
নাটালি পোর্টম্যান ও বেঞ্জামিন মিলপিড

সম্প্রতি তার ও বেঞ্জামিনের ১১তম বিবাহবার্ষিকীতে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটালি পোর্টম্যান। সেখানেই হলিউড অভিনেত্রীর হাতে দেখা যায়নি তার বিয়ের আংটি। এরপর থেকেই এই দম্পতির সম্পর্ক নিয়ে জল্পনা বাড়তে থাকে।