NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

কাতারে বঙ্গমাতা ও শেখ কামালের জন্মবার্ষিকী পালন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৭ এএম

কাতারে বঙ্গমাতা ও শেখ কামালের জন্মবার্ষিকী পালন

কাতারে যথাযথ মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম এবং শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে শনিবার স্থানীয় সময় কাতারের রাজধানী দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বঙ্গমাতা এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বঙ্গমাতা, শেখ কামালসহ ১৫ আগস্টের সব শহীদ-বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি এবং দেশের সার্বিক উন্নয়ন কামনা করে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। পরে এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শুনানো হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রদর্শন করা হয় বঙ্গমাতা এবং শেখ কামালের ওপর নির্মিত দুইটি প্রামাণ্যচিত্র। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও দ্বিতীয় সচিব এবং দূতালয় প্রধান মোহাম্মদ নাছির উদ্দীনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সফররত জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কাউন্সিলর ও ডেপুটি চিফ অব মিশন মো. ওয়ালিউর রহমান, কাউন্সিলর মোবাশ্বেরা কাদের, শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবির, কাউন্সিলর ভিসা ও পাসপোর্ট মাহাদি হাসান, শ্রম প্রথম সচিব তন্ময় ইসলাম, সচিব আব্দুল্লাহ আল রাজী প্রমুখ।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা কাতারে বসবাসরত মুক্তিযোদ্ধা, কাতারস্থ বাংলাদেশি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং নারী সংগঠনের নেতাকর্মীরাসহ বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।