NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বিশ্বকাপে ছেলেদের কাছে সেরাটাই চান জ্যোতি


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৫৯ এএম

বিশ্বকাপে ছেলেদের কাছে সেরাটাই চান জ্যোতি

ছেলেদের বিশ্বকাপ তাতে কি! জার্সিটা যখন লাল-সবুজের তখন আবেগটা ঠিক একইরকম। বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কন্ঠেও পাওয়া গেল তেমন আবেগের আভাস। বিশ্বকাপ ট্রফিকে সামনাসামনি দেখে নারী দলের অধিনায়ক জানিয়েছেন বিশ্বকাপে তার প্রত্যাশার কথা। 

২০২৩ সালের বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা শুরু থেকেই ছিল তুঙ্গে। সাধারণ মানুষের মতো ক্রিকেটাররাও বিশ্বাস করেন যে এবার ভালো করা সম্ভব। নিজেদের চেনা কন্ডিশনে বিশ্বকাপ, তাই সেই স্বপ্নটা এবার আরও জোরালো।

ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ বলেই কিনা বাংলাদেশ দল থেকে একটু বেশিই প্রত্যাশা রাখছেন জ্যোতি। বর্তমানে টাইগারদের ফর্মটাই স্বপ্ন দেখাচ্ছে তাকে, ‘এক্সপেক্টেশন বাংলাদেশের কাছ থেকে আমাদের সবার খেলোয়াড় হিসেবে অনেক বেশি, প্লাস হচ্ছে জনগণেরও অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় সেরা দলটাই বোধ হয় এবার। যারা তরুণ খেলোয়াড় তারা খুব ভালো ছন্দে আছে এবং এ সংস্করণে আমরা খুব ভালো খেলি। সো ফার তাদের কাছ থেকে আমরা তো সেরাটাই আশা করব।’

 

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলবার পরেও উচ্ছ্বাস ঝরলো নারী দলের অধিনায়কের কণ্ঠে, ‘আগে কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি। ধন্যবাদ বিসিবি ও আমাদের নারী বিভাগকে, আমাদের এ সুযোগটা দেওয়ার জন্য এবং অনেক তরুণ খেলোয়াড় ছিল তাদের আসলে স্বপ্নের মতো ছিল বিশ্বকাপ ট্রফিকে সামনে থেকে দেখা।’ 

১০০ দিনের ট্যুরের অংশ হিসেবে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে বিশ্বকাপ ট্রফি। প্রথমদিন পদ্মাসেতুতে ফটোসেশনের পর আজ মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ছিল বিশ্বকাপ। সেখানে জাতীয়দল, বিকেএসপির খেলোয়াড়দের পাশাপাশি ছবি তোলার সুযোগ পেয়েছেন বোর্ড কর্তা এবং ক্রীড়া সাংবাদিকরা। 

ট্রফি ট্যুরের শেষ দিনে আগামীকাল সাধারণ দর্শকদের জন্য বিশ্বকাপ রাখা হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে।