NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

শেখ হাসিনার নেতৃত্বে জয়ের বন্দরে পৌঁছবে আ. লীগ : কাদের


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ০৭:০৮ পিএম

শেখ হাসিনার নেতৃত্বে জয়ের বন্দরে পৌঁছবে আ. লীগ : কাদের

ঢাকা: শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ের বন্দরে পৌঁছবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের ‘বিশেষ বর্ধিত সভা’য় এই মন্তব্য করেন তিনি।

তৃণমূল নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ভয় নেই, শেখ হাসিনা আছেন। বঙ্গবন্ধুকন্যা আজও আমাদের সবচেয়ে আস্থার ঠিকানা।

আমরা তাঁর নেতৃত্বে এগিয়ে যাব। তাঁর নেতৃত্বে আগামী নির্বাচনে বিজয়ের বন্দরে পৌঁছব। সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা বিজয়ের বন্দরে পৌঁছব।

 

এর আগে সকাল সাড়ে ১০টায় বর্ধিত সভা শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি ছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত আছেন। সভা পরিচালনা করছেন সেতুমন্ত্রী কাদের।