NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঢাকাকে ঘিরে রিংরোড নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৫, ০৪:১৬ এএম

ঢাকাকে ঘিরে রিংরোড নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা: পণ্য পরিবহণ ও বাজারজাতকরণের জন্য ঢাকাকে ঘিরে রিংরোড নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩ জুলাই) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন নির্দেশ দেন তিনি।

এ সময় শেখ হাসিনা বলেন, ক্ষমতায় এসে জনগণকে দেয়া নির্বাচনি প্রতি শ্রুতি ভুলে যায়নি আওয়ামী লীগ। সঠিক কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে আওয়ামী লীগ। সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর দেশের উন্নয়নের গতি থেমে যায়। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছিল তাদের হাতেই এ দেশের মানুষ অবহেলিত ছিল। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষের জন্য কাজ শুরু করে। করোনা কঠিন সময়ে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হলেও প্রতিটি মন্ত্রণালয় কাজ করছে বলেই দেশকে এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে বলে জানান শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, জাতির পিতার স্বপ্ন অনেকটাই বাস্তবায়ন করতে পেরেছে সরকার। পদ্মা সেতু নির্মাণকে ঘিরে একটি মিথ্যা অপবাদ দিয়েছিল একটি মহল। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি হবে তা অনেকেই বিশ্বাস করেনি। পদ্মা সেতু বাংলাদেশের আত্মমর্যাদার নিদর্শন। তাই মর্যাদাশীল জাতি হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে নির্দেশ দেন তিনি।

তিনি আরো বলেন, পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের প্রচুর পণ্য আসবে। এই পণ্যগুলো কাচপুরের কাছে কাঁচাবাজারের ব্যবস্থা করার পাশাপাশি কাওরান বাজার এলাকায় গুণগতমানসম্পন্ন মার্কেট তৈরি করার কথাও বলেন প্রধানমন্ত্রী।