NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:১১ পিএম

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল

টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। সড়কের কোথাও হাঁটু আবার কোথাও কোমর পর্যন্ত পানি। এতে করে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন। যাতায়াতের ক্ষেত্রে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (৪ আগস্ট) সকাল ৯টা থেকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরের বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, শুলকবহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে প্রকল্প চলমান থাকায় নগরের বেশিরভাগ এলাকার নালাগুলো দিয়ে পানি যথাযথভাবে নামতে পারে না। একারণে অল্প বৃষ্টিপাতে জলাবদ্ধতা চট্টগ্রামের নিয়মিত ঘটনা।

মো. তুহিন নামে একজন ঢাকা পোস্টকে বলেন, আমি থাকি নগরের বাদুড়তলা এলাকায়। আজ সকালে রিকশা দিয়ে কাতালগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলাম। এখান থেকে ওখানে অন্যান্য দিনে রিকশাওয়ালারা ভাড়া নেন ৪০ টাকা। কিন্তু আজ দিতে হয়েছে ৭০ টাকা।

চট্টগ্রামের পতেঙ্গা দপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি ধর ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশের ওপর এখন মৌসুমি বায়ু সক্রিয়। একারণে বৃষ্টিপাত হচ্ছে। টানা আরও দুই থেকে তিনদিন এভাবে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।