NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ছেলের জন্মদিনে রাজ আসুক, চান না পরীমণি


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০৩:২০ এএম

ছেলের জন্মদিনে রাজ আসুক, চান না পরীমণি

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এক বছরে পা রাখতে চলেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। আগামী ১০ আগস্ট নিজের প্রথম জন্মদিন পালন করবেন তারকাপুত্র। 

দিনটিকে ঘিরে পরীমণির উচ্ছ্বাস-আগ্রহের শেষ নেই। নানা পরিকল্পনা ও বাস্তবায়ন ঈতোমধ্যেই শুরু করে দিয়েছেন এই নায়িকা। 

তবে এসবের মাঝেও দেখা নেই রাজ্যর বাবা অভিনেতা শরিফুল ইসলাম রাজের। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি। কয়েকদিন আগেই সংবাদের শিরোনাম হয়েছিলেন সেখানে তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে। 

ফলে ছেলের প্রথম জন্মদিনের আগেই বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরী। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনেক আগে থেকেই আমি ও রাজ মিলে বাবুর প্রথম জন্মদিন পালনের অনেক পরিকল্পনাই করেছিলাম। কিন্তু জন্মদিনের আগে তাকে আর পেলাম না। বাবা হিসেবে কোনো দায়িত্বই পালন করলো না।’

আক্ষেপের স্বরে এই নায়িকা বলেন, ‘ছেলের জন্মদিনের আয়োজনের জন্য বাবা হিসেবে একটা ফোন করতে পারতো, পরামর্শ দিতে পারতো। কিন্তু সেটাও করেনি। একবার ফোন করে ছেলের খোঁজখবরও নেয়নি। আমি চাই না, রাজ আমার ছেলের জন্মদিনে আসুক।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

এরপর চলতি বছরের শুরু থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোক দেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্য জীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটাই জানান পরীমণি। গত ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমণির দ্বন্দ্ব। এরপর থেকেই আলাদা থাকছেন এই জুটি।