NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

উড়ছেন মেসি, উড়ছে মায়ামি


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৯ এএম

উড়ছেন মেসি, উড়ছে মায়ামি

ইন্টার মায়ামিতে পা রেখেই যেন আরও একবার নতুন রূপে সেই পুরোনো লিওনেল মেসি। প্যারিসে শেষ সময়টা ভালো না কাটলেও আমেরিকায় শুরুর সময়টা বেশ উপভোগ করছেন এলএমটেন। অন্তত তার পারফরম্যান্স এমন কথাই বলছে। আজ অর্লান্ডো সিটির বিপক্ষেও দলের টপ পারফর্মার ছিলেন মেসি। তার জোড়া গোলে লিগস কাপের ‘রাউন্ড অব থার্টি টু’তে সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। 

এ জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। এর আগে লিগস কাপের গ্রুপপর্বের দুই ম্যাচে তিন গোল করেন মেসি। এছাড়া মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল গোলাপি জার্সিধারীরা।

সিটির বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ম্যাচের সপ্তম মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন মেসি। রবার্ট টেইলরের চিপ থেকে গোলটি করেন আর্জেন্টাইন কিংবদন্তি।  তবে লিডটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, ১০ মিনিট পরই ভিলচেজের গোলে সমতা আনে অরল্যান্ডো। 

ম্যাচের দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট ধরে রাখে ইন্টার মায়ামি। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি পায় ক্লাবটি। অধিনায়ক মেসি নিজে পেনাল্টি না নিয়ে জোফেস মার্টিনেজকে নেওয়ার সুযোগ করে দেন। অধিনায়ককে হতাশ করেননি মার্টিনেজ। স্পট কিক থেকে গোল করে স্কোরলাইন ২-১ করে দেন তিনি।

ম্যাচের ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। মার্টিনেজের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন এই আর্জেন্টাইন। ম্যাচের শেষ দিকে অরল্যান্ডো সিটি একটি গোল পরিশোধ করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।