NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের দাবি জাতিসংঘের তত্ত্বাবধানে


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৩:২২ এএম

বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের দাবি জাতিসংঘের তত্ত্বাবধানে

 

শিব্বীর আহমেদ, নিউ ইয়র্ক: বাংলাদেশ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ১৩ জন মার্কিন কংগ্রেসম্যান জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার পাঠানো চিঠিতে তারা উল্লেখ করেন, ‘বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে।’ এতে বলা হয়, ‘শেখ হাসিনার সরকার পেশীশক্তি ব্যবহার করে জনগণকে সেই অধিকার (সুষ্ঠু নির্বাচন) থেকে বঞ্চিত করছে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকারকর্মীদের কাজে বাধা দিচ্ছে।’

চিঠিতে উল্লেখ করা হয়, এ কারণে জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের মাধ্যমে তারা নিচের তিনটি প্রস্তাব উত্থাপনের জন্যে গুরুত্ব দিয়েছেন।

১. জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা।

২. নিষেধাজ্ঞাপ্রাপ্ত র‍্যাবে চাকরি করেছেন এমন কোনো সদস্যকে স্বচ্ছ অনুসন্ধান করার আগ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গ্রহণ না করা।

৩. জাতিসংঘের মধ্যস্থতায় বিশ্বের অন্যান্য দেশের সহায়তায় বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিশ্চিত করা, যেন বাংলাদেশের নাগরিকেরা বিনাবাধা ও কোনো ভয় ছাড়াই নিজের ভোট দিতে পারেন। সে কারণে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করে নির্বাচনের আয়োজন করা।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে এর আগেও সোচ্চার হয়েছিলেন রিপাবলিকান দলের ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য বব গুড। তিনি মার্কিন কংগ্রেসের ছয়জন সদস্য গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি লিখেছিলেন।