NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

পাঁচ মামলায় ক্ষমা পেলেও মুক্তি পাচ্ছেন না সু চি


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০২:১৫ এএম

পাঁচ মামলায় ক্ষমা পেলেও মুক্তি পাচ্ছেন না সু চি

আর্ন্তজাতিক ডেস্ক: মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধান অং সান সু চি-কে কয়েকটি মামলায় ক্ষমা করেছে দেশটির জান্তা সরকার। তবে এতে বন্দিদশা থেকে তার মুক্তি মিলছে না। অং সান সু চিসহ সাত হাজার বন্দিকে বিভিন্ন মামলায় মঙ্গলবার ক্ষমা করার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘অং সান সু চি-কে সংশ্লিষ্ট আদালত সাজা দিলেও রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান তাকে ক্ষমা করে দিয়েছেন।’ তবে সু চি যেসব মামলায় সাজা পেয়েছেন তার মধ্যে মাত্র পাঁচটিতে তার সাজা মওকুফ করা হয়েছে। তার বিরুদ্ধে আরো ১৪টি মামলা আছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্স ‘দায়িত্বশীল’ একজনের বরাত দিয়ে জানিয়েছে, সু চি-কে এখনো বন্দি থাকতে হবে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সু চির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তা।

এর পর থেকে বন্দি রয়েছেন শান্তিতে নোবেলজয়ী এই নেত্রী। মিয়ানমারে গণতন্ত্রকামী কর্মীদের ‘হত্যা’ করা হয়েছে। দুর্নীতি, বেআইনিভাবে ওয়াকি-টকি ব্যবহার, কভিড আইন ভঙ্গ করাসহ বিভিন্ন মামলায় সু চি-কে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে মামলাগুলো সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ রয়েছে।

 

৭৮ বছর বয়সী সু চি-কে গত শুক্রবার জেল থেকে স্থানান্তর করা হয়। রাজধানী নেপিডোতে গৃহবন্দি অবস্থায় তাকে রাখা হয়েছে বলে গণমাধ্যম জানিয়েছে।
আগামী সপ্তাহে  হতে যাওয়া ধর্মীয় উৎসবের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এপি একজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে। বিভিন্ন সময়ে ধর্মীয় উৎসবকে সামনে রেখে বন্দিদের ক্ষমা ঘোষণা করে মিয়ানমারের জান্তা সরকার। সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টও এবারের ঘোষিত ক্ষমার আওতায় রয়েছেন।