NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

নজিরবিহীন তাপপ্রবাহ, ইরানে দুই দিনের ছুটি ঘোষণা


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৩ এএম

নজিরবিহীন তাপপ্রবাহ, ইরানে দুই দিনের ছুটি ঘোষণা

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানে নজিরবিহীন তাপমাত্রার কারণে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সরকারি ছুটির ঘোষণা আসে। বুধবার ও বৃহস্পতিবার দেশটির সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ থাকবে।

বয়স্ক এবং স্বাস্থ্যঝুঁকি আছে এমন লোকদের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে।

দক্ষিণ ইরানের অনেক শহরে ইতোমধ্যেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে এই সপ্তাহে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাসপাতালগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ জারি করা হয়েছে। বুধবার তেহরানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

চলতি বছর বিশ্বের বড় একটা অংশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে।