NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৮ এএম

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গেলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৩১ জুলাই) বেলা দেড়টায় সিইসি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে সুপ্রিম কোর্টে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। 

সুপ্রিম কোর্টের কর্মকর্তারা জানিয়েছেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন সিইসি ও একজন কমিশনার।

তাদের সঙ্গে ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বা কোনো কর্মকর্তা ছিলেন না। তারা আধাঘণ্টা ছিলেন।’

 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান তাদের প্রধান বিচারপতির অফিসকক্ষে নিয়ে যান।

বেলা ২টার দিকে রিয়ে যান তারা। 

 

যাওয়ার সময় সাংবাদিকদের সিইসি আউয়াল বলেন, ‘আমরা মাননীয় প্রধান বিচারপতির হাতে শপথ নিয়েছি। আমি নিজে এবং কমিশনের দুজন সদস্য দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। সহকারী জজ থেকে জেলা জজ পর্যন্ত।

সিলেট বিভাগে কাজ করেছি। মাননীয় প্রধান বিচারপতি অবসরে যাবেন। উনার সাথে আর দেখা হবে কি হবে না, সেই জন্য সৌজন্য সাক্ষাৎ করে উনাকে আমাদের শুভেচ্ছা জানিয়েছি এবং কৃতজ্ঞতা ব্যক্ত করেছি, এতটুকুই।’ 

 

২০২১ সালের ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন।

সে হিসাবে হাসান ফয়েজ সিদ্দিকী চলতি বছর ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন।