NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিজ্ঞান উৎসব-২০২২


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৭:১৯ পিএম

বিজ্ঞান উৎসব-২০২২

 

 

মশিউর আনন্দ, ঢাকা: বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার, এই স্লোগানকে ধারণ করে ৫ জন বাঙালী বিজ্ঞানীদের স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ঢাকা নগর শাখা আয়োজন করেছে বিজ্ঞান উৎসব-২০২২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এই আয়োজনে ৩ টি বিভাগে মোট ৫ টি সেগমেন্টে প্রায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অন্যান্য সেগমেন্টে ছিল কুইজ, রচনা প্রতিযোগিতা, পোষ্টার প্রেজেন্টেশন ও বিজ্ঞান প্রজেক্ট। প্রতিযোগিতা শেষে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ ঢাকা নগর শাখার সমন্বয়ক অনিক কুমার দাস। সভায় আলোচনা করেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্বালানি নীতি গবেষক অধ্যাপক এম শামসুল আলম, বিজ্ঞান আন্দোলন মঞ্চ কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান হাবিব রুমন, কেন্দ্রীয় সংগঠক শোভন রহমান, ঢাকা নগরের সংগঠক ইনজামামুল হক সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বলেন, সমাজজীবনে আজ অস্থিরতা বাড়ছে। মানুষ ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ছে। এর একটি বড় কারণ, নানা ধরণের অন্ধবিশ্বাস ও কুসংস্কার আমাদেরকে ঘিরে ধরছে। এর কিছু সহজে বোঝা যায়, আর কিছু আছে যা খুবই সন্তর্পনেই। এগুলো দুর করার জন্য বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যাবস্থা প্রণয়ন ও যুক্তিবাদী মনন তৈরির সংস্কৃতি খুব জরুরী। তার জন্য সারাদেশব্যাপী বিজ্ঞান আন্দোলন মঞ্চ কাজ করে যাচ্ছে। আমরা এমন একটা প্রজন্ম গড়ে তুলতে চাই যারা বিজ্ঞান শিক্ষাকে শুধুই ব্যক্তিগত ক্যারিয়ার গড়ার সিড়ি হিসেবে দেখবে না, বরং বিজ্ঞানভিত্তিক চিন্তা চেতনাকে নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে লালন করবে।

 

আলোচনা শেষে ৫ টি সেগমেন্টে ৩ টি বিভাগে মোট ৪৫ জন বিজয়ীকে পুরস্কার, ক্রেস্ট ও সকল প্রতিযোগীর জন্য সনদপত্র প্রদান করেন আলোচকবৃন্দ।