NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নব নির্বাচিত কমিটির মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠিত; অভিষেক ২৬ আগষ্ট


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৭ পিএম

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নব নির্বাচিত কমিটির মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠিত; অভিষেক ২৬ আগষ্ট

নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নব নির্বাচিত কমিটির উদ্যোগে ২১ জুলাই শুক্রবার গোল্ডেন এজ পার্টি হলে অনুষ্ঠিত হয় ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠান। দলমত নির্বিশেষে কমিউনিটির নেতৃবৃন্দ সামিল হয়েছিল এ অনুষ্ঠানে। লায়ন্সদের আতিথেয়তা মধ্যরাত অবধি উপভোগ করেন অতিথিরা। এ অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন লায়ন্সের নবনির্বাচিত সভাপতি ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ। তাকে ও সংগঠনের সাধারন সম্পাদক জেএমএম রাসেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছিলেন সকলে। উৎসব মুখর পরিবেশে শাহ নেওয়াজ লায়ন্সের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকের স্থান ও তারিখ ঘোষণা করেন। আগামী ২৬ আগষ্ট কুইন্সের লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে এ অভিষেক অনুষ্ঠিত হবে।
শুভেচ্ছা বক্তব্যে শাহ নেওয়াজ বলেন, লায়ন্স ক্লাবকে গনমুখি কমিউনিটির আস্থার সংগঠনে পরিনত করতে হবে। মতামতের ভিন্নতা থাকতে পারে। কিন্তু ক্লাব কাজ করবে এক ছাতার নীচে। মনে রাখতে হবে, এই ক্লাব দিনদিন মানুষের আস্থার যায়গাটি দখল করে নিচ্ছে। ঐক্যই আমাদের শক্তি। আগামীতে ঐক্য, সহনশীলতা ও সহমর্মিতায় ক্লাব এগিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।


একে সফল করার জন্য গঠিত হয়েছিল একটি কনভেনিং কমিটি। এতে ক্লাবের বিদায়ী সাধারন সম্পাদক হাসান জিলানী আহবায়ক, সারোয়ার খান বাবু সদস্য সচিব ও রফিকুল ইসলাম ডালিম চীফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আহসান হাবিব। শুরুতেই বিদায়ী সভাপতি ও সাধারন সম্পাদক ফুলের তোড়া দিয়ে ক্লাবের নবনির্বাচিত সভাপতি শাহ নেওয়াজ ও সাধারন সম্পাদক জেএফএম রাসেলকে বরন করে নেন। এরপর সারোয়ার খান বাবুর পরিচালনায় কুরআন তোলোয়াত ও দোয়া পরিচালনা করেন এমএস আলম। নতুন কমিটির সফলতা কামনা করে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান, এটর্নি মঈন চৌধুরী, নাসির আলী খান, লায়ন্সের প্রধান নির্বাচন কমিশনার ও সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাইয়িদ, ফিরোজ আলম, কাজি আযম. মোহাম্মদ হোসেন খান, রানো নেওয়াজ, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সারওয়ার চৌধুরী সিপিএ, ওসমান গনি, রেজা রশীদ, মশিউর রহমান মজুমদার, রকি রায়ান, আব্দুর রশীদ বাবু, আবুল কাশেম, নমি, একেএম রশীদ ও মোস্তফা অনিক রাজ।