NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

৩ মাস পর আবারও ভার্চুয়াল পদ্ধতিতে হবে মন্ত্রিসভা বৈঠক


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩২ এএম

>
৩ মাস পর আবারও ভার্চুয়াল পদ্ধতিতে হবে মন্ত্রিসভা বৈঠক

করোনা মহামারির মধ্যে দেশে ভার্চুয়াল পদ্ধতিতে হয়েছিল মন্ত্রিসভার বৈঠক। দীর্ঘদিন পর চলতি বছরের ২৮ মার্চ থেকে আবার সশরীরে এ বৈঠক হয়। তিন মাস পর আবারও ভার্চুয়াল পদ্ধতিতে হতে যাচ্ছে মন্ত্রিসভা বৈঠক।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি সংশ্লিষ্টদের পাঠানো এক চিঠিতে জানানো হয়, রোববার (৩ জুলাই) ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, আগামী ৩ জুলাই রোববার সকাল ১০টায় মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মন্ত্রিসভা বৈঠক ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

চিঠিতে আরও বলা হয়, এ সভায় অংশগ্রহণকালে প্রধানমন্ত্রী গণভবন এবং মন্ত্রিসভার সদস্য ও সচিবরা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ কক্ষে (কক্ষ নম্বর-৩০৪) অবস্থান করবেন।

নিয়ম অনুযায়ী, বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফ করবেন।