NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

কানাডায় প্রবাসীদের বার্ষিক বনভোজন


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:৫৫ এএম

কানাডায় প্রবাসীদের বার্ষিক বনভোজন

কানাডার কেলগেরী শহরে প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শহরের কর্মব্যস্ত জীবনের ফাকে গ্রীষ্মের মনোরম আবহাওয়ায় শিশু, কিশোর, তরুণ-তরুণী আর বয়োবৃদ্ধসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজন।

কানাডার কেলগেরী শহরে এডঅর্থি পার্কের সবুজ বনায়নে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শিশু, কিশোর, পুরুষ, নারীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব কেলগেরী (বিসিএওসি) আয়োজিত বার্ষিক বনভোজনে সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ আর ডিনারের মাধ্যমে দিনব্যাপী আয়োজনে কারো যেন কোন ক্লান্তি ছিল না। এর পাশাপাশি কমিউনিটির মানুষের মধ্যে দলে দলে আড্ডা আর গল্পে মুখরিত হয়ে উঠেছিল সবুজ শ্যামল বনায়নে পরিবেষ্টিত বিশালাকার পিকনিক স্পট।

বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী, অন্যতম কমিউনিটি সংগঠক, খাদ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ড. রিতা কর্মকার বলেন, প্রতি বছর আমি এ দিনটির অপেক্ষায় থাকি। এই মিলনমেলায় আমি বাঙালির সমাজ, সংস্কৃতি আর তার গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে খুঁজে পাই।

বিসিএওসির সভাপতি কয়েস চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এটি আমাদের ধারাবাহিক প্রচেষ্টা। বিশাল আয়োজনের এই অনুষ্ঠান সফল করে তোলার জন্য তিনি কমিউনিটির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সাধারণ সম্পাদক শুভ্র দাস বলেন, বিসিএওসি আয়োজিত প্রতিটি অনুষ্ঠানে কেলগেরীর বাংলাদেশি কমিউনিটির অব্যাহত সমর্থন ও সহযোগিতা আমাদের হৃদয়ে এক ভিন্ন রকম আনন্দ ভালোবাসার জন্ম দেয়। রাত-দিন কাজ করলেও আমাদের চোখে মুখে ক্লান্তির কোন চাপ নেই।