NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

আজ ঢাকায় আসছেন ইইউর বিশেষ প্রতিনিধি


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৫, ০৭:৩৯ এএম

আজ ঢাকায় আসছেন ইইউর বিশেষ প্রতিনিধি

বাংলা‌দেশ সরকা‌রের আমন্ত্রণে ছয় দি‌নের সফ‌রে সোমবার (২৪ জুলাই) ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের। ঢাকার ইইউ দূতাবাসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন ইইউ মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। এ সফরে দুইপক্ষের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন ইমন গিলমোর। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন গিলমোর। তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গেও দেখা করবেন। পাশাপাশি নাগরিক সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় ও ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

ইইউ বিশেষ প্রতিনিধি কক্সবাজারের রোহিঙ্গা শিবির সরেজমিন পরিদর্শন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের তথ্য বল‌ছে, গত মে মাসের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাসেলস সফরে ইইউর ৪ জন কমিশনারসহ ইউরোপের এই জোটটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। ওই সফরে গত ২ মে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাসেলসে ইইউ মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গেও বৈঠক করেন। ওই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইইউর বিশেষ প্রতিনিধিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ছিলেন।

উ‌ল্লেখ্য, ইইউর বি‌শেষ প্রতিনিধি হিসেবে গিলমোর ২০১৯ সালের জুনেও বাংলাদেশে এসেছিলেন।