NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সুদানে সেনাবাহিনী-আরএসএফ সংঘাতে নিহত ১৬ বেসামরিক


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৪, ০৩:১১ পিএম

সুদানে সেনাবাহিনী-আরএসএফ সংঘাতে নিহত ১৬ বেসামরিক

উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনীর সাথে দেশটির আধা-সামরিক বাহিনীর সংঘাতে ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দারফুর অঞ্চলে উভয় পক্ষের মধ্যে সংঘাতের সময় প্রাণহানির এই ঘটনা ঘটে।

রোববার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত দারফুর অঞ্চলে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে রকেট গোলাবর্ষণে কমপক্ষে ১৬ জন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানা গেছে।

আল জাজিরা বলছে, দক্ষিণ দারফুর প্রদেশের রাজধানী নিয়ালা শহরে বেসামরিক প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে শনিবার দেশটির একটি স্থানীয় আইনজীবী ইউনিয়ন জানিয়েছে। দারফুর বার অ্যাসোসিয়েশন বলেছে, লড়াইয়ের ফলে ১৬ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে একটি পরিবারের একজন ছাড়া সবাই নিহত হয়েছেন। বেঁচে যাওয়া ব্যক্তিটিও আঘাত পেয়ে আহত হয়েছেন।

খার্তুম থেকে আল জাজিরার হিবা মরগান বলেছেন, ‘হাজার হাজার মানুষ পশ্চিম দারফুর অঞ্চল থেকে পালিয়ে যাচ্ছে এবং প্রতিবেশী চাদের সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে। এছাড়া সহিংসতা বৃদ্ধির পাশাপাশি আমরা পশ্চিম দারফুর থেকে চাদে শরণার্থীদের সংখ্যাও বৃদ্ধি পেতে দেখেছি। তারা বলেছেন, জাতিসত্তার ভিত্তিতে আরএসএফ সংশ্লিষ্ট মিলিশিয়ারা তাদের ওপর হামলা করেছে।’

গত ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয় এবং ওই একই মাসের শেষের দিকে দারফুরে যুদ্ধ ছড়িয়ে পড়ে। সংঘাতে এখন পর্যন্ত সুদানজুড়ে কমপক্ষে ৩ হাজার মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আল জাজিরা বলছে, দারফুর অঞ্চলটি আধাসামরিক বাহিনী আরএসএফের শক্তিশালী ঘাঁটি। সম্প্রতি নিয়ালা শহরের চারপাশে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে এবং এল-জেনিনাতে ভয়াবহ সংঘর্ষের পর সেখানে নৃশংসতার কথা জানিয়েছে জাতিসংঘ।

এছাড়া সুদানের রাজধানী খার্তুম এবং এর আশপাশের অঞ্চলেও যুদ্ধ অব্যাহত রয়েছে। এখানকার বাসিন্দারা গেজিরা প্রদেশের উত্তরাঞ্চলীয় গ্রামগুলোতে শনিবার সেনাবাহিনীর বিমান হামলার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে গত ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ বাঁধে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে। দু’পক্ষের এই সংঘাতে ইতোমধ্যেই হাজারও মানুষ নিহত হয়েছেন এবং প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন লাখ লাখ মানুষ।

যুদ্ধ দীর্ঘায়িত হলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে ইতোমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। অবশ্য ‘সম্ভাব্য যেকোনো যুদ্ধবিরতির কথা’ গত শুক্রবার অস্বীকার করেছে খার্তুমের সরকার।