NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘প্রজেক্ট কে’ লুক প্রকাশ, কটাক্ষের শিকার প্রভাস


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৯:২৩ পিএম

‘প্রজেক্ট কে’ লুক প্রকাশ, কটাক্ষের শিকার প্রভাস

বিতর্ক যেন পিছু ছাড়ছে না দক্ষিণী তারকা প্রভাসের। সেই ‘বাহুবলী’র পর কোনো ছবিতেই প্রশংসা জুটেনি তার। বরং একের পর এক সমালোচনার মুখে পড়েছে তার অভিনীত সিনেমাগুলো। সর্বশেষ ‘আদিপুরুষ’ নিয়ে তো কম মন্দ কথা শুনতে হয়নি তাকে। এবার তার আগামী সিনেমা ‘প্রজেক্ট কে’র লুক নিয়েও শুনতে হলো কটাক্ষ।

মঙ্গলবার (১৮ জুলাই) প্রকাশ পেয়েছে এই সিনেমায় দীপিকা পাড়ুকোনের লুক। যা দেখে কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। আর গতকাল বুধবার প্রভাসের ‘প্রজেক্ট কে’ লুক দেখে তার চেয়েও বেশি বিরক্ত দর্শকেরা। তুমুল ট্রোল করতেও পিছপা হলেন না তারা।

নতুন পোস্টারে প্রভাসকে একেবারে ভিন্ন লুকে দেখা গিয়েছে। ‘আদিপুরুষ’র রামের খোলস ছেড়ে কল্পবিজ্ঞান এই ছবিতে প্রভাস একেবারে অ্যাকশন হিরো। ঝাঁকড়া চুলে উঁচু করে খোপা বাঁধা, একমুখ দাঁড়ি নিয়ে বর্ম পরিহিত প্রভাসকে দেখে আর হাসি চেপে রাখতে পারেননি দর্শকেরা। বলছেন, ‘একেবারে সস্তা ফটোশপ।’

যেখানে প্রভাসের মতো দক্ষিণী সুপারস্টারের সঙ্গে বলিউডের বড় তারকা দীপিকা পাড়ুকোনকে এক ফ্রেমে দেখার জন্য আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। সেখানে পরপর দুই তারকার ‘প্রজেক্ট কে’ লুক দেখে হতাশ হয়েছেন ভক্তরা।

প্রসঙ্গত, ‘প্রজেক্ট কে’ ছবিতে প্রভাস-দীপিকা ছাড়া আরও আছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি। সবকিছু ঠিক থাকলে নাগ অশ্বিনের পরিচালনায় কল্পবিজ্ঞান নির্ভর এই ছবি মুক্তি পাবে আগামী বছরের শুরু দিকে।