NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

যুক্তরাষ্ট্রেও জায়েদ খানকে ঘিরে ধরছেন ‘নারী ভক্তরা’


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪০ পিএম

যুক্তরাষ্ট্রেও জায়েদ খানকে ঘিরে ধরছেন ‘নারী ভক্তরা’

বেশ কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছিলেন তিনি। এরপর থেকে সেখানেই ভক্ত-অনুরাগীদের সঙ্গে বেশ ভালো সময় কাটছে তার। 

যুক্তরাষ্ট্র প্রবাসীরা বাংলাদেশি এই নায়ককে পেয়ে রীতিমতো আনন্দে মেতে উঠেছেন। তাকে ঘিরে সবাই ছবি ও সেলফি তুলছেন। জায়েদ যেখানেই যাচ্ছেন, সেখানে গিয়ে পাচ্ছেন সবার উষ্ণ অভ্যর্থনা। সকলের এমন ভালোবাসা জায়েদ খান ভীষণ উপভোগ করছেন।

মার্কিন মুলুক থেকে এই নায়ক জানালেন, আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এখানে যেখানে যাচ্ছি মেয়েরা এসে জেঁকে ধরছে। প্রত্যেকেই আমার সঙ্গে ছবি তুলতে চায়। প্রথমে এককভাবে ছবি তোলে, এরপর সবাই মিলে। 

জায়েদ খান সবসময়ই দাবি করেন, তার নারী ভক্তের সংখ্যা বেশি। যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে তিনি বলেছিলেন, নিউইয়র্কের ২৫ মেয়ে একসঙ্গে হয়ে তাকে ভিডিও কল দিয়েছেন। 

তার সেই কথার বাস্তব প্রমাণও যেনো মিলছে এই অভিনেতার ফেসবুক অ্যাকাউন্টে। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থানে ও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গেছে জায়েদকে। যেখানে তার নারী ভক্তদের ব্যাপক উপস্থিতি চোখে পড়েছে। 

অনেকেই মন্তব্য করছে, দেশের বাইরেও জায়েদ খানের নারী ভক্তের সংখ্যা বেশি। কেউ কেউ আবার লিখেছেন, ‘এবার বিশ্বাস হলো, জায়েদ খান সত্যিই বলেছেন।’

যদিও এসব মন্তব্যর কোনো জবাব দেননি এই নায়ক। তিনি বরং, নিজের অবসর সময়টুকু আপাতত জমিয়ে উপভোগ করছেন। জানা গেছে, এই মাসের শেষের দিকে বাংলাদেশে ফিরবেন জায়েদ খান।