NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গুলশান শপিং সেন্টার সিলগালা, সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের প্রতিবাদ


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:১৭ এএম

গুলশান শপিং সেন্টার সিলগালা, সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের প্রতিবাদ

রাজধানীর গুলশান-১ এলাকায় পরিত্যক্ত বহুতল ভবন গুলশান শপিং সেন্টার সিলগালা ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছে ব্যবসায়ী ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩ এর কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ ভবনটি সিলগালা করতে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

সর্বশেষ দুপুর একটা পর্যন্ত গুলশান ১ গোল চত্বর এলাকা অবরোধ করে রেখেছে ব্যবসায়ী কর্মীরা। 

বিষয়টি নিশ্চিত করে গুলশান ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গুলশান-১ এলাকায় একটি ভবন পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ছিল। সেটি আজ সিলগালা করতে এসেছিলেন ডিএনসিসি কর্মকর্তারা। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন। তাদের উপস্থিতিতেই ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। এখন পর্যন্ত গুলশান গোল চত্বর এলাকার চারদিকে সড়ক চলাচল বন্ধ রয়েছে। 

গুলশান বিভাগ পুলিশের গুলশান জোনের সরকারী পুলিশ কমিশনার আব্দুল আল মাসুম ঢাকা পোস্টকে বলেন, সড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সড়ক সচলের চেষ্টা করা হচ্ছে। ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে খবর দেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে একাধিকবার ফোন করেও ডিএনসিসি অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা(উপসচিব) মো. জুলকার নায়নের বক্তব্য পাওয়া যায়নি।