NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সেপ্টেম্বরে আসছে ববির ‘ময়ূরাক্ষী’


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪১ এএম

সেপ্টেম্বরে আসছে ববির ‘ময়ূরাক্ষী’

গত মাসেই সেন্সর ছাড়পত্র পেয়েছিল জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’। নির্মাতা সূত্রে জানানো হয়েছিল, ঈদের পর মুক্তি দেওয়া হবে ছবিটি। কথা অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ময়ূরাক্ষী’। এমনটাই নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ।

শোনা যাচ্ছিল, ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘ময়ূরাক্ষী’। পরে নির্মাতা জানান, এটি মূলত একটি প্রেমের গল্প। তবে গল্পের প্রয়োজনে বিমান ছিনতাইয়ের ঘটনাও দেখা যাবে।

এ প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এছাড়া আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েনও দেখা যাবে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।’

চিত্রনায়িকা ববি বলেন, “ময়ূরাক্ষী’ সিনেমার চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। একজন অভিনেত্রীর জীবন বাইরে থেকে যতই আলো ঝলমলে হোক না কেন, পেছনে থাকে অনেক চড়াই-উতরাই। সেই ক্রাইসিসগুলো পর্দায় বাস্তবসম্মত করে তুলে ধরা সত্যি জটিল। তাই অনেক প্রস্তুতি নিয়ে শুটিং করেছি। নিজেকে চরিত্রের মাঝে ধরে রাখতে ওই সময়টাতে অন্য কোনো কাজ করিনি। নিজেকে নতুন লুকে হাজির করেছি। আশা করি, দর্শক নতুন এক ববিকেই দেখতে পাবেন এই সিনেমায়।”

সেপ্টেম্বরের কত তারিখে মুক্তি পাবে ছবিটি, জানা যাবে আগামী রোববার (১৬ জুলাই)। এদিন সিনেমাটির থিম পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। ঘোষণা করা হবে সিনেমাটির মুক্তির তারিখ।

প্রসঙ্গত, ‘ময়ূরাক্ষী’তে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ। প্রযোজনায় রয়েছে আজ ইন্টারন্যাশনাল লিমিটেড।