NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

একদিনে রেকর্ড ১২৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৫ মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৯:১৫ পিএম

একদিনে রেকর্ড ১২৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৫ মৃত্যু

ঢাকা: চলতি মৌসুমের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১ হাজার ২৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় মারা গেছেন ৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক হাজার ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে একদিনে এত রোগী শনাক্ত হয়নি। জুলাইয়ের প্রথম ১২ দিনে ৮ হাজার ১৫৬ রোগী শনাক্ত হয়েছেন। এ দিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। চলতি মাসে মারা গেছেন ৪১ জন। আর এ বছর মারা গেছেন ৮৮। 

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৯ জন। আর ঢাকার বাইরের ভর্তি হয়েছেন ৫৩৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৭৯১ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৫৩০ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৬১ ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

এ দিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ১৬ হাজার ১৪৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ১ জন ও ঢাকার বাইরে পাঁচ হাজার ১২৪ জন।