NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৯, ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল ইরাকের ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এসআইআর বিতর্কে জল ঢেলে দিল পরিসংখ্যান
Logo
logo

ওয়াসার এমডির মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সুপারিশ


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ১০:৪০ এএম

ওয়াসার এমডির মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সুপারিশ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আরও তিন বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) অনুষ্ঠিত ওয়াসার বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে বোর্ড সভা সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ওয়াসার এক কর্মকর্তা জানান, তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবে। পরে বিভিন্ন ধাপ পেরিয়ে অনুমোদন হলে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান নিজ পদে আরও তিন বছরের জন্য থাকবেন।

বোর্ড সভা সূত্রে জানা গেছে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আরও তিন বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হলে, সভায় ওয়াসা বোর্ডের ৯ সদস্যে মধ্যে তিনজন নোট অব ডিসেন্ট বা আপত্তি দেন। বাকি ৬ জনই এমডির মেয়াদ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।  

তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ যদি কার্যকর হয় তাহলে সপ্তম বারের মতো ওয়াসার দায়িত্ব পাবেন তিনি।২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন সময় মেয়াদ বাড়িয়ে আর পদ ছাড়তে হয়নি তাকসিম এ খানকে।

জানা গেছে, ১৯৯৬ সালের ওয়াসা অ্যাক্ট অনুযায়ী পরিচালিত হয় ঢাকা ওয়াসা। এ আইনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন এমডি। ওয়াসা বোর্ডের প্রস্তাব বা সুপারিশ অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এমডি পদে নিয়োগ দেয় সরকার।