NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল মাদারীপুরের শামীমের


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:২৯ এএম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল মাদারীপুরের শামীমের

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শামীম শিকদার নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী।

সোমবার (১০ জুলাই) আফ্রিকান স্থানীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় রাত ১২টার দিকে জোহানসবার্গ এলাকায় ঘটনাটি ঘটে।

৪০ বছর বয়সী শামীম শিকদার মাদারীপুরের শিবচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের মো: আনিছ শিকদারের ছেলে। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের শুরু হয় শোকের মাতম। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

 

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ওই দেশ থেকে ছুটিতে বাড়িতে আসা তার চাচাতো ভাই আবদুল জলিল শিকদার।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত শামীম শিকদারের শ্যালক প্রবাল হোসেনের বরাত দিয়ে তিনি জানান, গত ১৪ বছর আগে পরিবার পরিজনদের নিয়ে একটু ভালো থাকার আসায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শামীম।গতবছর অক্টোবরে ছুটিতে বাড়ি এসে নভেম্বরের শেষ দিকে আবার চলে যান সেখানে। জোহানসবার্গে তিনি ও তার শ্যালক প্রবাল একটি মুদি দোকান করতেন। গত রাতে তারা দুজনের দোকানে অবস্থান করছিলেন।রাতেই স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এসময় ওই দোকানের সামনের দিকে বসা তার শ্যালকের কাছে মোটা অংকের চাঁদাদাবি করে সন্ত্রসীরা। এসময় তার শ্যালক শামীম শিকদারকে জানালে তিনি দোকানের সামনের দিকে আসে।

এসময় তিনি চাঁদা দিতে অস্বকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ী গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ফজলুরাস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আনিছ শিকদার বলেন, 'বাবায় আমাগো নিয়ে ভালো থাকতে বিদেশে গেছে। গত সাত মাস আছে ছুটি শেষে আবার ওই দেশে গেল। কাল রাতে আমাগো কাছে ফোন আসে আমার বাবায় নেই।' লাশ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।