NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অর্থের বিনিময়ে কিশোরীর ‘আপত্তিকর’ ছবি, বিবিসি উপস্থাপক বরখাস্ত


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৫৯ এএম

অর্থের বিনিময়ে কিশোরীর ‘আপত্তিকর’ ছবি, বিবিসি উপস্থাপক বরখাস্ত

অর্থের বিনিময়ে এক কিশোরীর ‘আপত্তিকর’ ছবি তোলার অভিযোগে এক উপস্থাপককে বরখাস্ত করেছে ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রধান কার্যালয় বিবিসি লন্ডন। এ ঘটনা সংশ্লিষ্টতার কারণে আরেক কর্মীকেও বরখাস্ত করা হয়েছে।

বিবিসি সূত্রে জানা গেছে, ওই পুরুষ উপস্থাপক এক কিশোরীকে কয়েক হাজার পাউন্ড দিয়ে তার যৌনতাপূর্ণ ছবি তুলেছেন।

গত মে মাসে এ বিষয়ে প্রথম অভিযোগ পায় সংবাদমাধ্যমটি। তারপর গত বৃহস্পতিবার আবারো নতুন করে অভিযোগ আসে তার বিরুদ্ধে।  রোববার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় বলেও জানায় বিবিসি।   

অবশ্য লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়টি সম্পর্কে অবগত তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ তারা পাননি।

আনুষ্ঠানিক অভিযোগ পেলে এ ঘটনার তদন্ত শুরু হবে বলেও উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তারা।

যুক্তরাজ্যের দৈনিক দ্য সানের প্রতিবেদন অনুসরারে, এমন ছবি তোলার জন্য কৈশোর পেরোনো সেই মেয়েটিকে গত তিন বছরে প্রায় ৩৫ হাজার পাউন্ড প্রদান করেছেন বিবিসির ওই উপস্থাপক। গত ১৯ মে বিবিসিকে এ সম্পর্কে লিখিত অভিযোগ জানায় ওই কিশোরীর পরিবার।

এদিকে অভিযোগের পর ব্রিটেনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজার বিবিসির মহাপরিচালক টিম ডেভিডের সাথে বৈঠক করেন। বৈঠকে ঘটনাটিকে মারাত্মক উদ্বেগজনক বলে বলে মন্তব্য করেন তিনি। তারপরই ওই উপস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিবিসি কর্তৃপক্ষ।

এক টুইটে লুসি ফ্রেজারর বলেন, ডেভিড ( বিবিসির মহাপরিচালক) আমাকে নিশ্চিত করেছে যে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা দ্রুত তদন্ত করবে৷