NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

আরপিও সংশোধনে ক্ষমতা কমেনি, বেড়েছে : সিইসি


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ০১:২৫ এএম

আরপিও সংশোধনে ক্ষমতা কমেনি, বেড়েছে : সিইসি

ঢাকা: গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি, বরং বেড়েছে বলে মন্তব্য বরেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সরকার নির্বাচন কমিশনের মতামত নিয়ে আরপিও সংশোধন করেছে বলে জানিয়েছেন তিনি। 

সোমবার (১০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সরকার কিছু চাপিয়ে দেয়নি।

নির্বাচন কমিশনের সম্মতিতে আরপিও সংশোধন করা হয়েছে। সরকার কিছু বিভ্রান্তি দূরের প্রস্তাব দিয়েছিল, যাতে ইসি সম্মতি দিয়েছে।

 

কাজী হাবিবুল আউয়াল বলেন, নতুন করে ব্যালটে ভোটারের স্বাক্ষর থাকার বিষয়টি যোগ হয়েছে।

গত মঙ্গলবার ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে আরপিও সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়।

বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তি সত্ত্বেও এই বিল পাস হয়।

 

যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন— নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।

তবে অবশ্য সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলছে, এই বিল পাসের মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করা হয়েছে। বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ একাধিক রাজনৈতিক দলও একই দাবি করেছে।