NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পরিবারের অনেকেরই মানসিক সমস্যা রয়েছে, বললেন আমির কন্যা


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৭ এএম

পরিবারের অনেকেরই মানসিক সমস্যা রয়েছে, বললেন আমির কন্যা

গত পাঁচ বছর ধরে অবসাদের সঙ্গে লড়াই করছেন বলিউড অভিনেতা আমির খানের মেয়ে ইরা খান। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। 

ইরা জানান, তিনি যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, সেটা বুঝতে অনেক সময় লেগেছিল তার। শুধু তাই নয়, একটা সময় দিনে প্রায় ৮ ঘণ্টা কাঁদতেন, এবং ১০ ঘণ্টা ঘুমিয়ে পার করতেও বলেও জানান এই তারকা কন্যা।

ইরা মনে করেন, বাবা আমির ও মা রীনা দত্তের বিবাহবিচ্ছেদ তার অবসাদগ্রস্ত হয়ে পড়ার অন্যতম কারণ। তবে এই সমস্যাটা তার পরিবারের সদস্যদেরও রয়েছে বলেও মনে করেন তিনি।

ইরা জানান, তিনি ক্লিনিক্যাল ডিপ্রেশনে আক্রান্ত। যা প্রতি ৮-১০ মাসে এই ফিরে আসে। আমির কন্যা বলেন, ‘এটি মূলত জিনগত সমস্যা।সাইকোলজিক্যালও। কিছুটা সামাজিক প্রভাবও রয়েছে। পুরোটা বুঝতে আমার সময় লেগেছে। আমার পরিবারের অনেকেরই মানসিক সমস্যা রয়েছে। আমি নিজে সঠিক পথ খুঁজে নেইনি এবং ডিপ্রেশনের শিকার হয়েছি।’

আমিরের সঙ্গে মা রিনা দত্তের বিচ্ছেদ হয় ২০০২ সালে। ১৮ বছরের দীর্ঘ দাম্পত্যে ইতি টেনেছিলেন তারা। ওই সময়ের অভিজ্ঞতা জানিয়ে ইরা বলেন, ‘বাবা-মায়ের বিচ্ছেদ ঘটারই ছিল, তবুও আমার মন খারাপ হয়ে গিয়েছিল। আমি কাউকে কিছু বলিনি যেহেতু তারা চিন্তিত হয়ে পড়বেন আমাকে নিয়ে, আমি খাওয়া-দাওয়া বন্ধ করেছিলাম’।

তবে এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ ইরা। সম্প্রতি বাবা আমির ও মা রিনার সাহায্যে অগস্ত্য ফাউন্ডেশনের স্থাপন করেছেন তিনি। ইরার এই সংগঠনের লক্ষ্যই হল, যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের সাহায্য করা।