NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্যারোলে মুক্তি পেলেন হাজী সেলিম


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:০২ এএম

প্যারোলে মুক্তি পেলেন হাজী সেলিম

ঢাকা: ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের বড় ভাই হাজী কায়েস (৭২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইয়ের জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন হাজী সেলিম। এর আগে, তিনি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন।

আজ শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে হাজী কায়েস তার শ্যামলীর নিজ বাসায় মারা যান।

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে হাজী কায়েস মারা যান। তার জানাজা চকবাজার শাহী জামে মসজিদে জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে। এবং জানাজা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মহিউদ্দিন আহমেদ বলেন, বড় ভাইয়ের জানাজায় ও দাফনে অংশগ্রহণের জন্য সংসদ সদস্য হাজী মো. সেলিম দুপুর ২টা ২০ মিনিটে প্যারোলে মুক্তি পান।

গত ২২ মে দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।

একদিন কারাগারে থাকার পরদিন থেকে অসুস্থতাজনিত কারণে আদালতের নির্দেশে কারাগারের তত্ত্বাবধানে হাজী সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।