NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বার্লিনে প্রবাসী নারীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৬:২৪ এএম

বার্লিনে প্রবাসী নারীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

জার্মান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আনন্দের রেশ এখনো কাটেনি। এবার ঈদুল আজহার আনন্দ আরো একধাপ বাড়িয়ে দিতে বার্লিনের প্রবাসীরা আরো একবার একত্রিত হয়। গতকাল শনিবার নগরীর ওয়াইন স্ট্রাসেতে বার্লিনের প্রবাসী নারীদের উদ্যেগে ঈদ আনন্দের এই আয়োজনে নামে প্রবাসীদের ঢল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্যে তিনি দেশের ভাবমূর্তি ও সংস্কৃতিকে ধরে রাখতে সবার প্রতি আহবান জানান।

প্রবাসীদের এই মিলন মেলায় ছিল নানা ধরনের বাংলা খাবারের আয়োজন। বার্লিনে বসবাসরত সব পরিবার পরিজনদের এক করতে পেরে খুশি অনুষ্ঠানের উদ্যোক্তা মাকসুদা হোসাইন আনিকা ও পারভীন সুলতানা। ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিদের।

অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল একুশের পদক প্রাপ্ত নাজমুন নেসা পিয়ারীর উপাস্থাপনায় প্রবাসী ক্ষুদে শিল্পীদের সমবেত সাংস্কৃতিক পরিবেশনা। তারপর মঞ্চে ওঠেন স্বনামধন্য প্রবাসী শিল্পীবৃন্দ । শিল্পী শাহ নিজাম উদ্দিন,  মিতালী মুখার্জি, সারণী দত্তসহ আরো অনেকে দর্শকদের মুগ্ধ করতে পরিবেশন করেন দেশের জনপ্রিয় সব সংগীত।