NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

‘সুড়ঙ্গ’ দেখতে এসে ‘প্রিয়তমা’র প্রশংসা করলেন মাহি


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০৯:৪০ এএম

‘সুড়ঙ্গ’ দেখতে এসে ‘প্রিয়তমা’র প্রশংসা করলেন মাহি

বর্তমানে মাতৃত্বকালীন অবসরে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। শিগগির অভিনয়ে ফেরবেন বলেও ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে গল্প বাছাই ও নিজের ফিটনেসে নজর দিচ্ছেন তিনি।

এবারের ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। শনিবার (৮ জুলাই) এই ছবির বিশেষ শোতে হাজির হন মাহি। এ সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ প্রসঙ্গও।

মাহি বলেন, “প্রিয়তমা’ সিনেমায় শাকিব ভাইকে কী দারুণভাবে উপস্থাপন করা হয়েছে! সেটা অবাক হওয়ার মতোই। আমরা হলিউড বা বলিউড সিনেমার নায়কদের দেখি তারা একেকসময় একক লুকে ধরা দেন। শাকিব ভাই তেমনটাই করেছেন। এছাড়া এই সিনেমার গানগুলোও অনেক সুন্দর হয়েছে। আমি ‘ঈশ্বর’ গানটি যে কতবার দেখেছি তার হিসেব নেই। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে এমন সিনেমাই দরকার।”

শিগগির কাজে ফিরবেন জানিয়ে এ নায়িকা বলেন, “রাজনীতি ও মা হওয়ার কারণে অনেকদিন সিনেমা সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে ছিলাম। ফের সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি। অনেকদিন পর ‘সুড়ঙ্গ’ সিনেমা দেখতে এসে মনে হয়েছে এটা আমার পরিবারের অংশ। যেহেতু এখন আবার সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়। শিগগিরই কাজে ফিরব।”

মাহিয়া মাহিকে সবশেষ দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘যাও পাখি বলো তারে’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক আদর আজাদ ও শিপন মিত্র। ছবিটি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান মানিক।