NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, স্কুল বন্ধ দু’রাজ্যে


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫৮ এএম

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, স্কুল বন্ধ দু’রাজ্যে

একটানা বৃষ্টিতে বেহাল অবস্থায় পড়েছে ভারতের মুম্বাই। ইতোমধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টিতে কর্নাটকের দুই জেলায় দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া কেরালা এবং গোয়ায় সব স্কুল বৃষ্টির কারণে ছুটি দেওয়া হয়েছে।

মুম্বাইয়ে সহসাই বৃষ্টি কমার আভাসও নেই। আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে শহরের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মহারাষ্ট্রের একটি জেলাতেও জারি করা হয়েছে লাল সতর্কতা। 

মুম্বাইয়ের রাস্তায় পানি জমে তৈরি হয় তীব্র যানজট। বৃহস্পতিবার সকালে সিয়ন এলাকায় সরকারি বাস চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ট্রেন পরিষেবাও ব্যহত হয়েছে।

এরআগে বুধবার কর্নাটকের দক্ষিণ কন্নড় এবং উদুপি জেলায় দু’জনের মৃত্যু হয়েছে। রাজ্যে উপকূলবর্তী তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। 

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, পাঞ্জাব, হরিয়ানাও। বুধবার পাঞ্জাবের লুধিয়ানায় বৃষ্টির জেরে একটি কারখানার ছাদ ধসে মৃত্যু হয়েছে এক জনের।