NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

রবীন্দ্রনাথকে ‘দাদু’ ডাকলেন রণবীর, চটেছেন দর্শকরা


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪২ পিএম

রবীন্দ্রনাথকে ‘দাদু’ ডাকলেন রণবীর, চটেছেন দর্শকরা

ট্রেলারেই কটাক্ষের মুখে পড়েছে রণবীর-আলিয়ার ‘রকি অর রানি কি প্রেম কাহানি।’ এ সিনেমার একটি দৃশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করছেন অনেকে।

কেন এই ধরনের সংলাপ ব্যবহার করা হলো তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন অনেকে। ২৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

রকি অর রানি কি প্রেম কাহানি সিনেমাটি আসলে বেশ আলোচনায় রয়েছে। রণবীর-আলিয়া জুটির রসায়ন, আলিয়ার সংলাপ ‘খেলা হবে’, সিনেমার সঙ্গীত নজর কেড়েছে দর্শকদের।

কিন্তু ট্রেলার বাঙালি দর্শকদের মনে দাগ কাটতে পারল না। রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগ আনা হয়েছে পরিচালক করণ জোহরের বিরুদ্ধে।

একটি দৃশ্যে রণবীর সিং রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনতে না পেরে দাদু সম্বোধন করছেন। দৃশ্যটি নিয়ে বেজায় চটেছেন বাঙালি দর্শকরা। ওই দৃশ্যের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।