NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

পুত্র সন্তানের মা হলেন সানা খান


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২৮ এএম

পুত্র সন্তানের মা হলেন সানা খান

পুত্র সন্তানের মা হয়েছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। বুধবার (৫ জুলাই) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে মা হওয়ার সুখবর জানিয়েছিলেন সানা। অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ খুশি। অবশেষে সেই শান্তির সন্ধান পেয়েছি। আমি এমন একজন স্বামী আমার জীবনে পেয়েছি, যিনি আমাকে সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে সাহায্য করেছেন। আমি এখন খুব শান্তিতে আছি, দুজনে একসঙ্গে কাজ করছি এবং আরও কাছে আসছি একে অন্যের।’

ফেব্রুয়ারি মাসে স্বামীকে নিয়ে ওমরাহ পালনে গিয়েছিলেন সানা। ওমরাহকে বিশেষ আখ্যা দিয়ে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক খুশি। কিছু কারণে এবারের ওমরাহ খুবই বিশেষ, ইনশাআল্লাহ দ্রুতই সবার সঙ্গে বিষয়টি খোলাসা করব। আল্লাহ যেন সব সহজ করে দেন।’

উল্লেখ্য, ২০২০ সালের ২১ নভেম্বর মুফতি আনাসকে বিয়ে করেন সানা। এরপরই অভিনয় থেকে বিদায় জানান তিনি। ক্যারিয়ারে হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।