NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

জালিয়াতির মামলা, ফের দিল্লি কোর্টে জ্যাকুলিন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:১৯ এএম

জালিয়াতির মামলা, ফের দিল্লি কোর্টে জ্যাকুলিন

২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। এ মামলায় সুকেশের সঙ্গে নাম জড়িয়ে যায় জ্যাকুলিন ফার্নান্দেজের। 

তার বিরুদ্ধে একটি অতিরিক্ত চার্জশিটও গঠন করে ভারতের সম্পত্তিবিষয়ক মামলার তদন্তকারী গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

এই মামলাতেই একাধিকবার আদালতে যেতে হয়েছে জ্যাকুলিনকে। বিদেশযাত্রার জন্যও বার বার আদালতে আর্জিও জানাতে হয়েছে তাকে। ওই মামলাতেই বুধবার ফের দিল্লির আদালতে হাজিরা দিলেন বলিউড অভিনেত্রী। 

গত বছর ইডির চার্জশিটের ভিত্তিতেই আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয় জ্যাকুলিনকে। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান অভিনেত্রী।