NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নাসির-তামিমার মামলা; মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন মেয়ে তুবা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯ এএম

নাসির-তামিমার মামলা; মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন মেয়ে তুবা

ঢাকা: ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন তামিমার মেয়ে রাফিয়া হাসান তুবাসহ দুই জন। 

মঙ্গলবার (৪ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তারা সাক্ষ্য দেন। অপর সাক্ষী হলেন বাদী রাকিবের মামা লুৎফর রহমান। 

তালাক না দিয়ে অন্যকে বিয়ে করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করেছিলেন তামিমার পূর্বের স্বামী রাকিব হাসান।

 

বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান জানান, প্রথমে রাকিবের মামা লুৎফর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। এর পর সবাইকে এজলাস কক্ষ থেকে বের করে দিয়ে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তামিমার মেয়ে তুবার জবানবন্দি রেকর্ড করেন আদালত। জবানবন্দিতে তুবা মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

এদিন নাসির ও তামিমা আদালতে হাজিরা দেন। এ মামলায় চারজনের সাক্ষ্য শেষ হয়েছে।

এর আগে গত বছরের ৯ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। নাসিরের শ্বাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।