NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

যুক্তরাষ্ট্রে শুটিং সেটে আহত শাহরুখ খান


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৫ এএম

যুক্তরাষ্ট্রে শুটিং সেটে আহত শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সঙ্গে সঙ্গে একটি ছোট অস্ত্রোপচার করা হয় তার।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং খান লস অ্যাঞ্জেলেসে শুটিং সেটে অবস্থান করছিলেন। এসময় তার নাকে আঘাতপ্রাপ্ত হন এবং রক্ত বের হতে থাকে। সঙ্গে সঙ্গে তার টিমের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং রক্ত বন্ধ করার জন্য ছোটো অস্ত্রোপচার করায়। তার নাকে ব্যান্ডেজ করা হয়েছে।’

বর্তমানে শাহরুখ খান নিজ দেশ ভারতে অবস্থান করছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন শাহরুখ। রোম্যান্সের খোলস ছেড়ে ভরপুর অ্যাকশনে মন দিয়েছেন শাহরুখ। ‘পাঠান’-এর পর মুক্তি পেতে চলেছে তার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। সেখানেও পুরোদস্তুর অ্যাকশন অবতারেই দেখা যাবে শাহরুখকে। এই মুহূর্তে জোরকদমে চলেছে ‘জওয়ান’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ।