NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

৫ দিনের সফরে ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০১ এএম

৫ দিনের সফরে ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি

ঢাকা: পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান। আজ মঙ্গলবার (৪ জুলাই) দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছেন তিনি। 

সফরসূচি অনুযায়ী, সফরের প্রথম দিন মঙ্গলবার (৪ জুলাই) আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বুধবার ও বৃহস্পতিবার তিনি কক্সবাজার থাকবেন।

সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। 

 

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন করিম খান।