NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মেক্সিকোতে ঘূর্ণিঝড় আগাথায় ১১ জনের প্রাণহানি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩১ এএম

>
মেক্সিকোতে ঘূর্ণিঝড় আগাথায় ১১ জনের প্রাণহানি
 
 

আগাথার প্রভাবে শুরু হয় ভারী বৃষ্টি। এতে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের বেশির ভাগ বানের জলে ভেসে গেছে, নয়তো মাটিতে চাপা পড়েছে।

আগাথা মেক্সিকো উপকূলে পুয়ের্তো অ্যাঞ্জেলের কাছে ঘণ্টায় ১৬৯ কিমি গতিতে আঘাত হানে। তবে উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ফেলে।

একই সঙ্গে মুষলধারে বৃষ্টির কারণে নদীগুলো প্লাবিত হয়ে পাহাড়ের ধারে পানি চলে যায়। এতে বন্যার সঙ্গে সঙ্গে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঘটনা ঘটে।

ওয়াক্সাকার গভর্নর আলেজান্দো মুরাত বলেছেন, অন্তত পাঁচজন নদীতে ভেসে গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার মিটার উঁচুতে অবস্থিত শহর সান্তা কাতারিনার ডি জানাগুর মেয়র বলেন, সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে।

স্থানীয় মেয়র রামোস বলেছেন, ‘আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। বিদ্যুৎ–সংযোগও নেই। সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

ঘূর্ণিঝড় আগাথা পাহাড়ি এলাকার গ্রামগুলোতে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশিত হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যমগুলো।