NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

সৌদি আরবে ৫৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৮ পিএম

সৌদি আরবে ৫৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু



ঢাকা: এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৫৩ বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে মক্কায় ৪৫ জন, মদিনায় চারজন, মিনায় দুজন ও আরাফায় দুজন মারা যান। মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৪২ জন এবং নারী ১১ জন। সর্বশেষ গত শনিবার মোছা. মোজিরুন নেসা নামে এক নারী হজযাত্রী মারা যান।

তাঁর বাড়ি কুষ্টিয়া সদরে। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টাল সূত্রে এসব তথ্য জানা যায়।

 

এদিকে গত শনিবার মিনা থেকে মক্কায় ফেরার মাধ্যমে হজের আনুষ্ঠানিক সব কার্যক্রম সম্পন্ন করেছেন হাজিরা। হজের আগে যাঁরা মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করেননি তাঁরা এখন মদিনায় যাচ্ছেন।

হজের আগে যাঁরা জিয়ারত করেছেন তাঁরা দেশে ফেরা শুরু করেছেন। 

 

এবার বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরব গেছেন এক লাখ ২২ হাজার ৮৮৪ জন। গতকাল সন্ধ্যা থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। আগামী ২ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমান, সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারের ৩২৫টি ফ্লাইটে করে হজযাত্রীরা দেশে ফিরবেন।