NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সিডনিতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:২০ এএম

সিডনিতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

সিডনিতে ২৮ জুন বুধবার এবং ২৯ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। সিডনির সাউথ ওয়েস্ট এলাকার অন্যতম বৃহত্তম বাংলাদেশিদের সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ২৯ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার জামাতের আয়োজন করে। সংগঠনটি প্রতি বৎসরের ন্যায় এবারও চাঁদ দেখার ভিত্তিতে জামাতের তারিখ নির্ধারিত করে।

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে মিন্টুস্থ ভিক্টোরিয়া পার্কে এতদ অঞ্চলের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজে সহস্রাধিক মুসল্লির উপস্থিতি মুসলিম ঐক্যের মহামিলনে পরিণত হয়। ঈদের নামাজে বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ প্রার্থনা ও বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।   

সকাল ৯টায় সেন্টার আয়োজিত এই ঈদের জামাতের ইমামতি করেন হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর। ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল মেয়রের পক্ষে ঈদের শুভেচ্ছা জানান কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদ। স্থানীয় স্টেট এমপি আনুলাক চানটিভং এর শুভেচ্ছা বানী পাঠ করে শোনান অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক সদিকুর খান মুন। সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার ও সাধারণ সম্পাদক সাদিকুর খান মুন তাদের শুভেচ্ছা বক্তব্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।