NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মুক্তির আগেই ৩৬ কোটি আয় করল শাহরুখের জওয়ান


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০৮:০৮ এএম

মুক্তির আগেই ৩৬ কোটি আয় করল শাহরুখের জওয়ান

মুক্তির এখনও দুই মাস বাকি। তার আগেই কোটি টাকা আয় করল শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, খুব শিগগিরই জওয়ানের একটি টিজার প্রকাশের গুঞ্জনের মধ্যেই শোনা যাচ্ছে, নির্মাতারা এই সিনেমার গানের স্বত্ব থেকেই আনুমানিক ৩৬ কোটি রুপি আয় করেছেন।

‘জওয়ান’ সিনেমার গানের সমস্ত স্বত্ব প্রায় ৩৬ কোটি টাকায় কিনে নিয়েছে টি-সিরিজ, যা এর আগে অন্য কোনও সিনেমার ক্ষেত্রে হয়েছে কিনা, সন্দেহ রয়েছে। 

এদিকে জন্মাষ্টমীর ছুটির কথা মাথায় রেখেই শাহরুখ ‘জওয়ান’-এর নতুন মুক্তির তারিখ বেছেছেন ৭ সেপ্টেম্বর। পাশাপাশি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে হলিউডের কোনো বড় রিলিজ নেই। ‘জওয়ান’ যদি ৭ সেপ্টেম্বর মুক্তি পায়, তাহলে পরের প্রায় তিন সপ্তাহ কোনো বিগ বাজেটের সিনেমা নেই। শুধু ২৮ সেপ্টেম্বর প্রভাসের ‘সালার’ মুক্তি পাওয়ার কথা। অর্থাৎ গোটা একটা মাস নিজের সিনেমার জন্য পেয়ে যাবেন বলিউড বাদশাহ।

জওয়ান সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। এছাড়াও আরো অভিনয় করেছেন দক্ষিণী তারকা নয়নতারা, বিজয় সেতুপাথি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার। ৭ সেপ্টেম্বর পর্দায় ঝড় তুলবে সিনেমাটি।