NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বর্ষসেরা গোল মেসির


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০৮:২৭ এএম

বর্ষসেরা গোল মেসির

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে পিএসজি পারেনি শেষ ষোলো পার করতে। তবে ব্যক্তিগত একটি অর্জন ঠিকই ধরা দিয়েছে লিওনেল মেসির হাতে। সমর্থকদের ভোটে ইউরোপ সেরার প্রতিযোগিতার গত আসরের সেরা নির্বাচিত হয়েছে লিগ ওয়ানের দলটির তারকা ফরোয়ার্ডের গোল। 

গ্রুপ পর্বে বেনফিকার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে গোলটি করেন মেসি। ২২তম মিনিটে ডি বক্সের ঠিক সামনে থেকে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার। ম্যাচটি পরে ১-১ ড্র হয়।

২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের সেরা ১০ গোল নির্বাচন করেন উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল। এরপর ভোটের ব্যবস্থা করা হয়।

বিশেষজ্ঞদের বিবেচনায় আসরের সেরা হয় ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের গোল। সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে অ্যাক্রোব্যাটিক প্রচেষ্টার গোলটি করেছিলেন নরওয়ের এই স্ট্রাইকার।

সমর্থকদের ভোটে তিন নম্বরে জায়গা করে নিয়েছে হলান্ডের ওই গোলটি। তালিকায় দুই নম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমি-ফাইনালে করা রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের করা গোল।