NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

বাজেট পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৬:২১ পিএম

বাজেট পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে বাজেট পাসের পর অর্থ মন্ত্রণালয় আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৬ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই নৈশভোজের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে অর্থমন্ত্রী সেখানে তাকে স্বাগত জানান। পরে শেখ হাসিনা অর্থমন্ত্রীর সঙ্গে বিভিন্ন টেবিল ঘুরে সাংবাদিকসহ অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় সংসদের স্পিকার, সংসদ উপনেতা, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ সোমবার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পাস করেছে। ২০২৩-২৪ অর্থবছরের জন্য এই জাতীয় বাজেট ১ জুলাই থেকে কার্যকর হবে।