NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

এবারের ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ০৪:২১ এএম

এবারের ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

বিগত বছরগুলোর মতো এবারের ঈদুল আজহায় শ্রোতাদের গান শোনাবেন ড. মাহফুজুর রহমান। ঈদের দিন রাত সাড়ে ১০টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় তার একক গানের অনুষ্ঠান প্রচার হবে। একগুচ্ছ গান নিয়ে সাজানো হয়েছে ‘তুমি আমার অন্তরে’ অনুষ্ঠানটি। 

এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। 

গানগুলোর শিরোনা হলো—ভেঙে চুরে ছারখার, তোমার হাঁসি ভালোবাসি, মনটা শুধু তোমার, চুপি চুপি কাছে এসে, তোমায় খুজে বেড়ায়, ওই আকাশ নীলে দুজন এবং রিমিক্স দাইমা-৩। এছাড়াও অনুষ্ঠানটিতে থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো— আকেলা না জানা, কাভিতো তুমকো, মুঝে তুম নাজারসে ও চুপকে চুপকে।

এটিএন বাংলার পাশাপাশি এটিএন নিউজেও প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তোমার মাঝে বাঁচি’। ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানেও থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো— ফাসানা এ দিল, দুনিয়া কিসি কে পেয়ার, হামছে বাদাল গ্যায়া ও ঝুমে এ দিল। 

এছাড়া থাকছে আজ থেকে সবাইকে, তুমিতো জানো না, একটুখানি হাসো না, ও রমনী, তোমাকে ভালোবাসি খুব এবং মনের স্বীকৃতি শিরোনামের গান। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।