NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

২ পয়েন্টে শিরোপা হারাল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৯ এএম

২ পয়েন্টে শিরোপা হারাল বাংলাদেশ

মালদ্বীপে পাঁচ জাতি বাস্কেটবল টুর্নামেন্টে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ। আজ (২২ জুন) রাতে অনুষ্ঠিত ফাইনালে ভূটানের বিপক্ষে ৬১-৬০ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। 

ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ ও ভুটান সমান তালে লড়েছে। পরের দুই কোয়ার্টারে ভুটান বাংলাদেশের চেয়ে অনেক পয়েন্টে এগিয়ে যায়। শেষ কোয়ার্টার দুর্দান্তভাবে খেলায় ফিরে আসে বাংলাদেশ। ভুটানের পয়েন্ট ৫৫-তে বেধে রেখে বাংলাদেশ ক্রমান্বয়ে পয়েন্ট নিতে থাকে। একপর্যায়ে মাত্র ২ পয়েন্টে ব্যবধান দাঁড়ায়।

একদিকে সময় শেষ হয়ে আসছে অন্যদিকে ব্যবধান ১/২ থেকে যাচ্ছে। শেষ তিন মিনিট এরকম চাপ নিয়ে খেলে বাংলাদেশ। এক পর্যায়ে তারা সমতাও আনে। সমতা আনার পরক্ষণই আবার ভুটান লিড নেয়। শেষ মিনিটে বাংলাদেশ একবার সমতা আনলেও শেষ মুহূর্তে ভুটানে বাস্কেটবল ফেলে পয়েন্ট আদায় করে শিরোপা উদযাপনে মাতে।

এই ভূটানকে গ্রুপ পর্বে হারিয়েছিল বাংলাদেশ। সেই ভূটানের বিপক্ষে ফাইনালে শিরোপা হারাল। এটি বাস্কেটবলে ভূটানের বিপক্ষে প্রথম হার বাংলাদেশের।

বাংলাদেশে একসময় জনপ্রিয় খেলা ছিল বাস্কেটবল। সেই খেলাটি এখন অস্তিত্বের সংকটে। ধানমন্ডির বাস্কেটবল জিমনেশিয়ামের উডেন ফ্লোরে সমস্যা ছিল অনেকদিন। সেই সমস্যা জর্জরিত উডেন ফ্লোরও নেই। এখন মাঝেমধ্যে মিরপুর ইনডোরে অনুশীলনের সুযোগ পায় বাস্কেটবল খেলোয়াড়রা। আর ফেডারেশনের কোনো কার্যালয়ও নেই। ঢাল-তলোয়ার বিহীন একটি খেলায় আন্তর্জাতিক অঙ্গনে ফাইনালে ওঠে শিরোপা লড়াই করছে এটাই অনেক। ভূটানের মতো দলের কাছে শিরোপা হারানো দেশের ক্রীড়ার নীতি-নির্ধারকদের যদি বাস্কেটবলের দিকে সুনজর আসে!