NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

শেষ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:২৬ পিএম

শেষ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’

ভারতের সবচেয়ে জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’। দীর্ঘদিন যাবৎ সফলতার সঙ্গে দর্শকদের বিনোদন জুগিয়ে যাচ্ছে অনুষ্ঠানটি। এই শো দেখে হাসেনি এমন মানুষ সম্ভবত একজনও খুঁজে পাওয়া যাবে না। ভারতের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয় টিভি অনুষ্ঠানটি।

ভক্ত-দর্শকদের জন্য মন খারাপের সংবাদ দিলেন শোয়ের সঞ্চালক কপিল শর্মা। জানালেন, শেষ হতে চলেছে শোটি। শোয়ের শেষ দিনে শুটিং ফ্লোর থেকে অর্চনা পূরণ সিংয়ের সঙ্গে সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করে খবরটি দেন কপিল নিজেই।

ইনস্টাগ্রামে অর্চনার সঙ্গে ছবি শেয়ার করে কপিল লেখেন, ‘আমাদের শোয়ের রানি অর্চনার সঙ্গে এই সিজনের শেষ ছবি। মার্কিন যুক্তরাষ্ট্রে তোমাকে আমরা সবাই মিস করব। অর্চনা তোমাকে আমরা খুব ভালবাসি।’

জবাবে অর্চনা লেখেন, ‘তোমাকেও আমি ভালোবাসি, কপিল। যদিও আমাকে তোমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিলে না। ছবিটা সুন্দর হয়েছে। এরকম ফটোশুটের জন্য় আমি অপেক্ষা করে থাকব।’

আসলে এই সিজন শেষের বিরতির মাঝেই কপিল তার পুরো টিম সুমনা চক্রবর্তী, চন্দন প্রভাকর, বিকল্প মেহতা, কিকু শারদাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে শো করতে যাচ্ছেন। তবে এই সফরে থাকছেন না অর্চনা।