NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

চিতলমারীর ‘রাজাবাবু'


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ১০:০৪ পিএম

চিতলমারীর ‘রাজাবাবু'


চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ
চিতলমারীতে রাজাবাবু নামে ৩০ মণ ওজনের একটি ষাঁড় দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বাড়তি যতœ নেয়া হচ্ছে রাজাবাবুর। বাগেরহাটের চিতলমারী উপজেলার চরকচুরিয়া গ্রামের মোকলেচ শেখ নামে এক খামারি রাজাবাবুকে লালন-পালন করছেন। এ বছর কোরবানির হাটে তিনি ষাঁড়টি বিক্রি করতে চান। মোকলেচ শেখের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি গবাদিপশু পালন করে আসছেন। বিশেষ করে কোরবানির ষাঁড় পালন করে তিনি লাভবান হয়েছেন। এ বছরও আসন্ন কোরবানিকে ঘিরে রাজাবাবুকে বাজারে তুলতে চান। এটি তার খামারের অন্যতম ষাঁড়। ওজন ৩০ মণ। গত ৩ বছর ধরে তিনি ষাঁড়টি লালন-পালন করে আসছেন।
প্রতিদিন ষাঁড়টির খাবারের জন্য খৈল, ভুসি মিলিয়ে প্রায় দেড় থেকে দুই হাজার টাকা ব্যয় করেন। রাজাবাবুর দাম হাঁকছেন ৯ লাখ টাকা। উপযুক্ত ক্রেতা পেলে তিনি রাজাবাবুকে বিক্রি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। চরকচুরিয়া গ্রামের বাবুল সরদার, ইউনুস শেখ, জয়নুল মৃধাসহ অনেকে জানান, মোকলেচ শেখ একজন ভালো খামারি। রাজাবাবুকে খুব যতœ করেন মোকলেচ শেখ। এটি জেলার সবচেয়ে বড় ষাঁড় বলেও দাবি করেন তারা