NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বেআইনিভাবে প্রবেশ ঠেকাতে বিশেষ নজর দিচ্ছে ব্রিটেন- প্রধানমন্ত্রী ঋষি সুনাক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:২৮ পিএম

বেআইনিভাবে প্রবেশ ঠেকাতে বিশেষ নজর দিচ্ছে ব্রিটেন- প্রধানমন্ত্রী ঋষি সুনাক

বেআইনিভাবে প্রবেশ ঠেকাতে বিশেষ নজর দিচ্ছে ব্রিটেন। তাই সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বুলেটপ্রুফ জ্যাকেট পরে অভিবাসন কর্মীদের সঙ্গে অভিযানে বেরিয়ে পড়েন। এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১০৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেন।

অভিবাসন দপ্তর সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত ২০টি দেশের ১০৫ জন ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আর সেই অভিযানের পুরোটা সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নিজে।

আগামী বছর ব্রিটেনে নির্বাচন। তার আগে অনুপ্রবেশকারীদের বিষয়টির দিকে বিশেষ নজর দিচ্ছে সুনাক প্রশাসন। 

ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রাভেরম্যান বলেছেন, দেশে বেআইনি প্রবেশ আমাদের সম্প্রদায়কে অনেক ক্ষতি করে দিচ্ছে। সৎ কর্মীরা প্রতারিত হচ্ছেন। চাকরি পাচ্ছেন না। প্রতারকরা কর ফাঁকি দিচ্ছেন। 

তিনি আরও জানিয়েছেন, যেহেতু প্রধানমন্ত্রী নিজে সঙ্গে ছিলেন, আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমাদের আইন ও সীমান্তের লঙ্ঘন রুখতে। আজ যে অভিযান হলো তা পরিষ্কার বার্তা দিয়েছে আমরা এসব সহ্য করব না। অভিযানে সব মিলিয়ে ১৫৯টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে।

এদিকে অভিযানে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অধিকাংশই সেলুন, পানশালা ইত্যাদি জায়গায় কাজ করতেন। তারা নিজেদের ব্রিটিশ নাগরিক হিসেবে দাবি করলেও তাদের পরিচয়পত্র ভুয়া বলে জানা গেছে।