NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ছেলেকে প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন মাহি


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৪০ পিএম

ছেলেকে প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন মাহি

প্রথমবারের মতো ছেলেকে প্রকাশ্যে আনলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার (১৪ জুন) ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। যার ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘মাশা আল্লাহ’। 

ছেলের সঙ্গে মাহির সেই ছবিতে মন্তব্য করেছেন শোবিজ অঙ্গনের বহু তারকারা। অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘ছোট সরকার সাহেব কি খুশি, মাশা আল্লাহ’।  অভিনেত্রী বিপাশা কবির লিখেছেন, ‘মাশা আল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুক।’

গত ২৯ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন মাহিয়া মাহি। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার। এরপর থেকেই ফারিশের মুখদর্শনের জন্য মুখিয়ে ছিলেন মাহির ভক্তরা।

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারকে বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি।